TV3 BANGLA
বাংলাদেশ

শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঝালকাঠিতে নির্বাচনী জনসভা মঞ্চে এক স্থানীয়র কাছ থেকে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়েছেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উঠে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

 

আজ শুক্রবার দুপুরে তিনি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় উপস্থিত হলে এ ঘটনা ঘটে।

দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী সরকারের পতনের পরে দলটির শীর্ষ এই নেতা তৃতীয়বারের মতো ঝালকাঠি সফর করছেন।

জামায়াতের আমিরের এই সফরকে কেন্দ্র করে জেলার দুটি সংসদীয় আসনে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশের নির্বাচনের আগে কলাম লিখছেন অনেক ‘অস্তিত্বহীন’ বিশেষজ্ঞঃ এএফপির প্রতিবেদন

সীসা দূষণের ফলে বাংলাদেশে শিশুদের বাড়ছে রোগ

পেঁয়াজ আমদানির জন্য যে বিকল্প দেশ খুঁজে পেয়েছে বাংলাদেশ