9.4 C
London
March 22, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের

সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১ মার্চ) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তির ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, “সংসদ সদস্যদের প্রতি আহ্বান থাকবে—আপনারা যদি শেখ হাসিনার ফ্যাসিবাদের কন্টিনিউশেন না চান, তাহলে ফ্যাসিবাদের উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে অভিশংসন করবেন। এ ব্যাপারে এনসিপির সংসদ সদস্যরা ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের রাষ্ট্রপতিকে অভিশংসনের মধ্য দিয়েই যাত্রা শুরু করতে হবে।

এনসিপির মুখপাত্র অভিযোগ করেন, নতুন সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তিনি বলেন, “কোটি কোটি ভোটারের সঙ্গে প্রতারণা করবেন না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমীর মাওলানা মামুনুল হক।

নাহিদ ইসলাম বলেন, “এনসিপিকে সংসদের বাইরে রাজপথে থাকতে হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার সবার আগে নিশ্চিত করতে হবে, তারপর অন্য বিচার।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশ সংসদে অনুমোদন করতে হবে এবং সংসদকে অবিলম্বে সংস্কার পরিষদ ঘোষণা করতে হবে। রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যারা আজ বলছে ওয়াসিম আমাদের শহীদ, কিন্তু সংস্কারের বিরোধিতা করে যাচ্ছে—এটা শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের শীর্ষ প্রতিষ্ঠানগুলো অর্থের বিনিময়ে প্রভাবিত হচ্ছে এবং অর্থনীতির কঠিন সময়ে বাংলাদেশ ব্যাংকে একজন ব্যবসায়ীকে বসানো হয়েছে। অন্যদিকে মাওলানা মামুনুল হক বলেন, “জুলাই বিপ্লবের বড় বেনিফিশিয়ারি বিএনপি, কিন্তু তারা গাদ্দারি করেছে।”

এম.কে

আরো পড়ুন

সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আটক

ডার্ক ম্যাটার সম্পর্কে ১০টি অমীমাংসিত রহস্য

অনলাইন ডেস্ক

বিএনপিতে যোগ দিলেন সাবেক আওয়ামীলীগের মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ