TV3 BANGLA
বাংলাদেশ

সাড়ে ৩৭ হাজার ভোটের ব্যবধানে জিতলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

১৫১টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে হাঁস প্রতীক পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৬৮।

ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ৪৪ দশমিক ৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত আটজন প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।
বড় ব্যবধানে জয়ের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানার অবস্থান সুসংহত হয়েছে। এখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও এলাকার উন্নয়নে তার ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়

এম.কে

আরো পড়ুন

বিএনপির নেতৃত্বে আসতে যাচ্ছেন কি জাইমা রহমান!

এবার হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

সিলেটের ‘রাংপানি’ একটি অনাবিষ্কৃত পর্যটন এলাকা