TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

স্কটিশ সংস‌দে প্রথম বাংলাদেশি সদস্য ফয়সল

স্কটল্যান্ডের সংস‌দে বাঙালি ও বাংলা‌দেশি হি‌সে‌বে প্রথমবারের মতো এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হয়ে‌ছেন ফয়সল হোসেন চৌধুরী। স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান এলাকার এমএসপি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৬ মে) স্কটিশ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোভিড নীতিমালার কারণে এবারের ভোট গণনা শুরু হয় পরদিন শুক্রবার (৭ মে) সকাল ৯টায়। শনিবার (৮ মে) রাতে গণনা সম্পন্ন হলে, রাতে ফলাফল ঘোষণা দেন রিটানিং অফিসার।

 

ফয়সল হোসেনের জয়ের খবরে স্কটিশ-বাংলাদেশি কমিউনিটিতে চলছে আনন্দের জোয়ার। ফয়সলের বাড়ি হ‌বিগ‌ঞ্জে। তিনি একজন সফল ব্যবসায়ী।

 

স্কটল্যান্ডের শ‌ক্তিশালী রাজ‌নৈ‌তিক দল স্ক‌টিশ লেবার পা‌র্টি থে‌কে নির্বাচিত হন তিনি। এর আগে লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠেয় ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়সল চৌধুরী। এছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’ এর সমন্বয়কারী ছিলেন তিনি।

 

৯ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ফ্রান্স হতে ইংলিশ চ্যানেল পাড়ি দিলেই ‘চাকুরি’, ভাড়ায় ছাড় দিয়ে গ্যাংয়ে টানছে পাচারকারীরা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে যোগ্যতা আছে, চাকরি নেই—এক বছরে ৪০০ আবেদন করেও মাত্র দুই সাক্ষাৎকার

যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের প্রত্যন্ত গ্রামে নতুন অ্যাসাইলাম সাইট নিয়ে কাউন্সিলের আপত্তি