TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

হাউস অব লর্ডসে যাচ্ছেন সাদিক খানঃ বিদায়ের আগে বড় সিদ্ধান্ত স্টারমারের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাসভবন ছাড়ার আগে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হিসেবে ১৬ জন নতুন সদস্যকে হাউস অব লর্ডসে মনোনয়ন দিয়েছেন। এ তালিকায় রয়েছেন লন্ডনের মেয়র স্যার সাদিক খান, যিনি লন্ডনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী মেয়র।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, হাউস অব লর্ডসের সদস্যপদ গ্রহণের পর সাদিক খানকে তার বর্তমান ‘স্যার’ (নাইটহুড) উপাধি ত্যাগ করতে হবে। এরপর তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

সরকারের এক জ্যেষ্ঠ সূত্র সাদিক খানের ভূয়সী প্রশংসা করে বলেন, “সাদিক একজন অসাধারণ মেয়র। তিনি লন্ডনকে ইতিবাচকভাবে বদলে দিয়েছেন। তাই এই সম্মান তার প্রাপ্য।”

ওই সূত্র আরও দাবি করে, সাদিক খানের নেতৃত্বে রাজধানী লন্ডনে সহিংস অপরাধের হার রেকর্ড পরিমাণে কমেছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এলিজাবেথ লাইন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং কাউন্সিল হাউজ নির্মাণ কার্যক্রম আবারও গতি পেয়েছে।

হাউস অব লর্ডস যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ, যেখানে সদস্যরা আইন প্রণয়ন, বিল পর্যালোচনা এবং সরকারের নীতিনির্ধারণী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক, সামাজিক, একাডেমিক ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের এ কক্ষে মনোনয়ন দেওয়া হয়ে থাকে।

বিশ্লেষকদের মতে, স্টারমারের বিদায়ের আগে সাদিক খানকে হাউস অব লর্ডসে মনোনয়ন দেওয়া শুধু তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের স্বীকৃতিই নয়, বরং লেবার পার্টির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে তার ভবিষ্যৎ জাতীয় রাজনৈতিক ভূমিকাকেও আরও শক্তিশালী করবে।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বার্নহ্যামের সমর্থনে এগোচ্ছে অভিবাসন বিলঃ লেবার এমপিদের একাংশের তীব্র আপত্তি

অভিবাসন পরিকল্পনা নিয়ে চাপে সরকারঃ অভিবাসন নীতিতে আপত্তি লেবার এমপিদের

চতুর্থ রাউন্ডের ভোটেও শীর্ষে ঋষি সুনাক