TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ‘ল্যারি দ্য ক্যাট’-এর ১৫ বছর

ল্যারি দ্য ক্যাট। যেনতেন কেউ নয়, খোদ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবনের বিড়াল। পদচারণ লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে।

 

প্রধানমন্ত্রীর বাসভবনে ল্যারির ১৫ বছর পূর্তি হয়েছে গত রোববার। এই সময়ে ছয়জন প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালন করতে দেখেছে বিড়ালটি। পুরো সময়টাতে রীতিমতো সরকারি পদে রয়েছে সে। সরকারি দায়িত্ব অনুযায়ী ল্যারি মন্ত্রিপরিষদ কার্যালয়ের প্রধান ইঁদুর শিকারি।

ল্যারির বয়স এখন ১৮ কি ১৯। তাকে প্রথম ডাউনিং স্ট্রিটে এনেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ২০১১ সালে। বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও বেশ মানিয়ে নিয়েছে বিড়ালটি।

সাদা–ধূসর রঙের ল্যারির রাজত্ব পুরো বাসভবনে। পছন্দ করে ঘুরতে। মন চাইলে অতিথিদের খাতির করতেও ভোলে না। যেমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার মনে ধরেছিল।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাধে বিপত্তি। ২০১৯ সালে যখন ট্রাম্প ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়েছিলেন, তখন ল্যারি ক্যামেরার সামনে এসে ছবি নষ্ট করে দিয়েছিল। ট্রাম্পের গাড়ির নিচে ঘুমিয়েও ছিল অনেকক্ষণ।

সূত্রঃ স্কাই নিউজ \ এপি

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে আসছে ই-ভিসা, কাগজবিহীন ডিজিটাল যুগে অভিবাসন ব্যবস্থা

যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিলো ‘ভিএফএস গ্লোবাল’

যুক্তরাজ্যে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক তরুণী

নিউজ ডেস্ক