22.6 C
London
August 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১০ বছরে লন্ডনের চিত্র বদলেছে উল্টো পথেঃ নতুন জরিপে অসন্তুষ্টির সুর ৫৫ শতাংশ বাসিন্দার

যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এখন ১০ বছর আগের তুলনায় বসবাসের জন্য আরও খারাপ জায়গা হয়ে উঠেছে বলে মনে করেন শহরটির অধিকাংশ বাসিন্দা। ইউগভের সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ লন্ডনবাসী মনে করেন গত এক দশকে রাজধানীর জীবনমান অবনতি হয়েছে। বিপরীতে মাত্র ১৯ শতাংশ বলছেন পরিস্থিতির উন্নতি হয়েছে, আর ১৮ শতাংশের মতে তেমন কোনো পরিবর্তন ঘটেনি।

জরিপে দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাসকারীদের মধ্যে অসন্তোষ আরও বেশি স্পষ্ট হয়েছে। ১০ বছরের বেশি সময় ধরে শহরটিতে বসবাসকারী বাসিন্দাদের ৬০ শতাংশ মনে করেন রাজধানীর অবস্থা আগের তুলনায় খারাপ হয়েছে। এদের মধ্যে মাত্র ১৭ শতাংশ বলছেন, লন্ডনের উন্নতি হয়েছে।

অন্যদিকে ১০ বছরের কম সময় ধরে লন্ডনে থাকা নতুন বাসিন্দাদের মতামত তুলনামূলকভাবে বিভক্ত। এই গোষ্ঠীর ৩০ শতাংশ মনে করেন শহরটি আগের চেয়ে ভালো হয়েছে, আর ৩৪ শতাংশ বলছেন পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

জরিপে সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে উঠে এসেছে সাশ্রয়ী মূল্যের আবাসনের সংকট। মাত্র ৫ শতাংশ বাসিন্দা মনে করেন গত এক দশকে এই খাতে উন্নতি হয়েছে, অথচ ৭৬ শতাংশ বলছেন আবাসনের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর মধ্যে ৫৪ শতাংশের ভাষ্য, পরিস্থিতি “অনেক বেশি খারাপ” হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালে সাদিক খানকে ভোট দেওয়া অনেক সমর্থকের মধ্যেও একই ধরনের হতাশা দেখা গেছে।

এই জরিপটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন লন্ডনের মেয়র হিসেবে সাদিক খানের টানা এক দশকের দায়িত্ব পালন নিয়ে নতুন করে জনমত তৈরি হচ্ছে। জরিপে তার কর্মদক্ষতা ও ভবিষ্যতে আরেকটি মেয়াদে দায়িত্ব পালন করা উচিত কি না—সেই প্রশ্নেও জনমতের স্পষ্ট বিভাজনের ইঙ্গিত পাওয়া গেছে।

সূত্রঃ মাই লন্ডন

এম.কে

আরো পড়ুন

ইরান-ইসরায়েল যুদ্ধঃ ব্রিটিশ নাগরিকদের সতর্কবার্তা, জরুরি বৈঠকে লন্ডন

নিউজ ডেস্ক

লন্ডনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

অনলাইন ডেস্ক

প্রিন্স অ্যান্ড্রুর ঘনিষ্ঠ সন্দেহভাজন চীনা গুপ্তচরের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা