10.7 C
London
March 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এরপর আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশের পর যত দ্রুত সম্ভব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী নতুন সরকার শপথ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজান শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচন-পরবর্তী সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশ থেকে নেয়া ঋণ পুরোটাই শোধ করল শ্রীলংকা

ত্রাণের টাকা কোথায়, জানালেন হাসনাত আব্দুল্লাহ

নিজ সক্ষমতার পরও এলএনজি আমদানির নীতি ভুলঃ পরিকল্পনা উপদেষ্টা