6.5 C
London
March 13, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

‘২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’ বক্তব্যে জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

‘২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন’- এমন বক্তব্য দেওয়ার পর দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি। বুধবার (১১ মার্চ) দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

দলীয় সূত্রে জানা যায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বক্তব্য দেন। অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ৩২ নয়; ৩২ থেকে ২০৩৭ পর্যন্তও প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। কারণ সূর্য উঠলেই বুঝা যায় দিন কেমন যাবে। তারেক রহমানের শুরুতেই বুঝে ফেলেছি ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে ছয় বার সংসদে যাওয়ার সুযোগ হয়েছে। তারেক রহমাকে দিয়েই হবে-এ মানুষটি দিয়েই হবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, শুধু ২০৩১ নয়, ২০৩৭ ও ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ।

ফারুকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। এরই মধ্যে আজ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে জয়নুল আবদিন ফারুক এমপিকে সতর্ক করা হয়েছে বলে জানা যায়।

এম.কে

আরো পড়ুন

সাভারের ‘সিরিয়াল কিলার সম্রাট’ আসলে সবুজ শেখঃ একের পর এক হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

পাঁচ বছরে পর্তুগালে নাগরিকত্ব নিয়েছে আড়াই হাজারের বেশি বাংলাদেশী

বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা