20.8 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

৮৫ মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংস্থাটির বক্তব্য অনুযায়ী, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি প্রধান লক্ষ্যবস্তু ছিল।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের ‘প্রথম পাল্টা জবাব’। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ও ইসলামাবাদ চুক্তি লঙ্ঘন করে ইরানের হরমোজগান ও মাহশাহর অঞ্চলের উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

ইরানি পক্ষ আরও দাবি করেছে যে, দেশটির সাবেক সর্বোচ্চ নেতার দাফন অনুষ্ঠানের গুরুত্ব খর্ব করতেই যুক্তরাষ্ট্র ওই হামলা চালায়। একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে, মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য ও নীতিগত অবস্থানের প্রেক্ষাপটে তেহরান এ পদক্ষেপ নিয়েছে।

সূত্রঃ আলজাজিরা

এম.কে

আরো পড়ুন

চীন-যুক্তরাষ্ট্র চুক্তিতে তবে কি আশাভঙ্গ ভারতের

টিকটক বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে চায়না ক্ষুব্ধ

নির্বাচনে জিততে ট্র‍্যাম্পের বিতর্কিত বার্তা