10.1 C
London
October 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) বন্ধ রাখা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসিএস) তাদের ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আইভিএসিএস বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলন‌কে কেন্দ্র ক‌রে বিরাজমান প‌রি‌স্থি‌তির কারণে আজ বুধবার পর্যন্ত সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ হোম অফিসের নতুন অনুসন্ধান প্রতিবেদন: যুক্তরাজ্যে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের আশ্রয়প্রার্থীদের ভবিষ্যৎ কী?

নিউজ ডেস্ক

এএফপিকে সাক্ষাৎকারঃ প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ