TV3 BANGLA
আন্তর্জাতিক

অবরোধ কার্যকর করতে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছেঃ ট্রাম্প

ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করতে হরমুজ প্রণালির আশেপাশের সমুদ্রসীমায় মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর’ মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় এক ভাষণে ট্রাম্প কয়েক দিন আগে মার্কিন বাহিনীর একটি জাহাজ জব্দ করার ঘটনাও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা জাহাজটি দখল করেছি, আমরা মালামাল দখল করেছি, আমরা তেল দখল করেছি। এটা খুব লাভজনক ব্যবসা। আমরা যেন ঠিক দস্যুদের মতো। আসলেই আমরা দস্যুর মতো, কিন্তু আমরা খেলা করছি না।’

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশটির বন্দর ছেড়ে যাওয়া বেশ কিছু জাহাজ, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা কনটেইনারবাহী জাহাজ ও এশীয় সমুদ্রসীমায় থাকা ইরানি তেলবাহী বেশ কয়েকটি ট্যাঙ্কার জব্দ করেছে মার্কিন বাহিনী। হামলা চালিয়েছে ইরানের যুদ্ধ জাহাজে।

অন্যদিকে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালি দিয়ে নিজেদের জাহাজ ছাড়া প্রায় সব জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর আলাদা অবরোধ আরোপ করায় তেহরানও মার্কিন সংশ্লিষ্ট জাহাজ জব্দ করে জবাব দিয়েছে।

এই যুদ্ধের প্রভাব ও হরমুজ প্রণালিতে অচলাবস্থা বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। বিশ্বব্যাপী প্রায় ২০ শতাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। কাজেই পর্যাপ্ত সরবরাহ না থাকায় তীব্র জ্বালানি সংকটে ভুগছে অনেক দেশ।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

এবার ভারতের আরেকটি অঞ্চল দাবি করল চীন

নিউজ ডেস্ক

বাণিজ্যযুদ্ধে জড়াচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র?

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নেই দাবি পেন্টাগনের