16.4 C
London
June 12, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

‘অবৈধ’ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা শুভেন্দুর

ভারত সরকারের ২০১৯ সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) পশ্চিমবঙ্গে কার্যকরের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বুধবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।

সিএএ অনুযায়ী, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে ঢুকেছেন, তারা সবাই অবৈধ।

বৈঠকে শুভেন্দু বলেন, ‘অপরাধ ও অসামাজিক কাজকর্মে যুক্তদের বড় অংশই বাংলাদেশ থেকে যাওয়া অনুপ্রবেশকারী’। তিনি বলেন, ‘আজ থেকে রাজ্যে থ্রিডি ব্যবস্থা চালু হচ্ছে– ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট।’

বিজেপির এই নেতা বলেন, ‘অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার জন্য একটি চিঠি এক বছর আগে কেন্দ্রীয় সরকার রাজ্যকে পাঠিয়েছিল। কিন্তু আগের সরকার সিএএর বিরোধিতা করেছে, পাশাপাশি আইনটি কাজে লাগায়নি। আমরা এটি কার্যকর করলাম।’

মুখ্যমন্ত্রী শুভেন্দু আরও বলেন, ‘সিএএর আওতায় যারা নেই, তারা অনুপ্রবেশকারী। তাদের সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে, আটক করবে এবং বিএসএফের হাতে হস্তান্তর করবে। বিডিআরের সঙ্গে কথা বলে তাদের ডিপোর্টের ব্যবস্থা করবে বিএসএফ। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট– এ আইন আজ থেকে কার্যকর হলো।’

এম.কে

আরো পড়ুন

এখন থেকে হিজাব পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা

নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ড. ইউনূসের

এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া