TV3 BANGLA
বাংলাদেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতির অভিযোগঃ মেট্রোরেলে অগ্নিসংযোগের পরিকল্পনা

ডিসেম্বর মাসে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি দপ্তরে অগ্নিসংযোগের পরিকল্পনা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ—এমন তথ্য পাওয়ার দাবি করা হয়েছে গোয়েন্দা সূত্রের বরাতে। পরিকল্পনার সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে মেট্রোরেল, কমলাপুর রেলস্টেশন, নির্বাচন কমিশন কার্যালয়সহ আরও কয়েকটি সরকারি স্থাপনা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটক হওয়া কয়েকজন নেতাকর্মীর মোবাইল ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করে এসব পরিকল্পনার বিষয়ে তথ্য পেয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। তবে কথিত পরিকল্পনার বিস্তারিত, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় কিংবা এ বিষয়ে সংস্থাটির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং প্রশাসনের নজরদারিতে রয়েছেন।

অন্যদিকে, কিশোরগঞ্জে লগি-বৈঠা তৈরির সময় ২৫০টি লগি-বৈঠা জব্দের খবর পাওয়া গেছে। এসব সামগ্রী আওয়ামীলীগের নাশকতা তৈরির উপকরণ হিসাবে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

ইমিগ্রেশন ছাড়া দেশত্যাগের অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

সিলেট আদালত পাড়ায় উত্তেজনা, দুই পুলিশ সদস্য আহত

অভ্যুত্থানকালের প্রাণহানি তদন্তে শিগগির আসছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল