10.6 C
London
October 11, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

‘আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে’— জুলাই চেতনা বিক্রির অভিযোগে সংসদে বাচ্চুর কড়া মন্তব্য

জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় জুলাই আন্দোলনের চেতনা, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক নীতি এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে সরব হয়েছেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। এ সময় জুলাই চেতনা ‘বিক্রি’ করার অভিযোগ তুলে বিরোধীদলের কিছু রাজনীতিকের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।

বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের অনেকেই আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন। আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। আমাদের সন্তানেরা করেছে। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি।”

তিনি আরও বলেন, যারা জুলাই চেতনার কথা বলে রাজনীতি করছেন, তাদের অতীত ও বর্তমান জীবনযাত্রার পরিবর্তন জনগণের সামনে তুলে ধরা উচিত। “তারা আগে কোথায় থাকতেন, এখন কোথায় থাকেন—এটা যদি জাতি দেখতে পেত, তাহলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেত,” মন্তব্য করেন তিনি।

বাজেট প্রসঙ্গে বাচ্চু বলেন, সরকার ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়েছে। মাত্র কয়েকটি পণ্যের দাম বেড়েছে, যার মধ্যে রয়েছে সিগারেট ও মদ। এ অবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে বাজেটকে ‘চানাচুর বাজেট’ আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, “চানাচুর তো ছোটরাও খায়, বড়রাও খায়। তবে কখন খায়, সেটা সবাই জানে।”

আলোচনায় অংশ নিয়ে বিএনপির আরেক সংসদ সদস্য আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং শেখ হাসিনা বিরোধী আন্দোলন—এই তিন প্রজন্মকে আওয়ামী লীগ আঘাত করেছে। ফলে আগামী ৫০ বছর জীবিত থাকা এই প্রজন্মের কাছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।”

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে

আরো পড়ুন

শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে নরওয়ে এবং ইউএনডিপির চুক্তি

সীমান্ত রক্ষায় বিধ্বংসী ট্যাংক কিনছে বাংলাদেশ!

৩১ ডিসেম্বর জুলাই বিপ্লব ঘোষণা দেবেন সমন্বয়করা