23.5 C
London
September 21, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

আজমতকে হারিয়ে গাজিপুরের মেয়র জায়েদা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

টেবিল ঘড়ি প্রতীকে তিনি ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

এ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০টি এবং ভোটকক্ষ তিন হাজার ৪৯৭টি। মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২, নারী পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা ১০ হাজার ৯৭০ জন, প্রিসাইডিং অফিসার ৪৮০, সহকারী প্রিসাইডিং অফিসার তিন হাজার ৪৯৭ এবং পোলিং অফিসার ছয় হাজার ৯৯৪ জন ছিলেন।

 

আরো পড়ুন

ইউনূস-মোদি বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পনের বিষয় আলোচনা

রমজানে ‘মোরাল পুলিশিং’ বিতর্কঃ কুষ্টিয়ায় এমপি আমির হামজা বিরুদ্ধে সমালোচনার ঝড়

অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টার বিদেশ সফরঃ জনবিচ্ছিন্নতা নাকি ব্যক্তিগত ব্র‍্যান্ডিং!