17.8 C
London
July 13, 2026
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

আবারও করোনায় আক্রান্ত বাইডেন

করোনা থেকে সুস্থ হতে না হতেই আবারও করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে গত ২১ জুলাই ৭৯ বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হন। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. কেভিন ও কনোর এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন।

 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ২১ জুলাই প্রথমবার জো বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেন প্রেসিডেন্ট বাইডেন।

 

বাইডেন তার টুইটার অ্যাকাউন্টে নতুন করে করোনায় আক্রান্তের বিষয়টি জানান।  বাইডেন লেখেন, ‘বন্ধুরা, আজ আমি আবার কোভিড টেস্ট করিয়েছি। কোভিড পজিটিভ হলেও কোন উপসর্গ নেই। আমার আশেপাশের লোকজনদের নিরাপত্তার জন্য এখনো আলাদা আছি।’

বাইডেন গত সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চার বার কোভিড পরীক্ষা করে প্রতিবারই নেগেটিভ হয়েছিলেন।

 

পরিস্থিতি বর্ণনা করে এক চিঠিতে বাইডেনের চিকিত্সক ডা. কেভিন ও’কনর সে সময় বলেছিলেন, বাইডেনের চিকিত্সা পুনরায় শুরু করার দরকার নেই, তবে তিনি ‘নিবিড় পর্যবেক্ষণে’ থাকবেন।

 

 

৩১ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ, যা লেখা ছিল সুইসাড নোটে

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক মন্দা মোকাবেলায় ভিসা ফি বাড়াতে যাচ্ছে যুক্তরাজ্য

সাংহাইয়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে