15.3 C
London
October 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

আবারও বাড়ছে ডিমের দাম

সপ্তাহ না যেতেই আবারো বেড়েছে ডিমের দাম। এর আগে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ডিমের দাম লাগামহীনভাবে বেড়ে যায়। প্রতি ডজন ডিম ১৬৫ থেকে ১৭০ টাকায় উঠে। বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীর ডিম আমদানির ঘোষণায় ডিমের দাম কমে ১২০ টাকায় নেমেছিলো।

রাজধানীর বাজারে গিয়ে দেখা গেছে, ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। বেশিরভাগ ব্যবসায়ী ডিমের ডজন বিক্রি করছেন ১৪০- ১৫০ টাকা। এক সপ্তাহ আগে যা ছিলো ১৩০ টাকা।

বিক্রেতারা জানান, ‘ডিমের ডজন ১৬০ টাকা কিছুদিন আগে হয়েছিলো। দাম বেশি হওয়ার কারণে সে সময় ডিমের চাহিদা কমে যায়। এই কারণে ডিমের দাম ডজন ১২০ টাকায় নামে। তবে এখন আবার ডিমের চাহিদা বেড়েছে। এ কারণে দাম বাড়ছে।’

আরো পড়ুন

রুয়ান্ডা নিয়ে হোম অফিসের ভয়ঙ্কর নথি প্রকাশ

সিলেটেও শুরু হবে অনলাইনে পেঁয়াজ বিক্রি

অনলাইন ডেস্ক

‘হাসিনাকে ভারত ফেরত না দিলে চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে’