11.5 C
London
February 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষঃ জাইমা রহমান

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেছেন।

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ পোস্ট দেন তিনি।

জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব‍্যাক্তি, যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি।

পোস্টের শেষ দিকে জাইমা রহমান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ‍্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়াল আটক

হতাশ শেখ হাসিনা, নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না জানালেন জয়

পথ খোলা মাত্র তিনটি; কী করবেন শেখ হাসিনা?