24.9 C
London
September 29, 2026
TV3 BANGLA
আমেরিকা

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল ঈদুল ফিতর ও ঈদুল আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে রাজ্য ছুটির স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এ সংক্রান্ত একটি নতুন আইনে স্বাক্ষর করেছেন।

নতুন আইনের ফলে রাজ্যের মুসলিম সরকারি ও স্কুলকর্মীরা বিদ্যমান ব্যক্তিগত ছুটির সুবিধা বা অন্যান্য প্রাপ্য ছুটি ব্যবহার করে ঈদের দিন ছুটি নিতে পারবেন।

এছাড়া স্থানীয় পর্যায়ে সমঝোতার মাধ্যমে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে।

তবে নতুন আইনের অর্থ এই নয় যে ক্যালিফোর্নিয়ার সব কর্মী স্বয়ংক্রিয়ভাবে ঈদের দিন ছুটি পাবেন। একইভাবে, রাজ্যের সব কর্মীর জন্য অতিরিক্ত বেতনসহ ছুটিও তৈরি করা হয়নি।

এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার আইনে ইসলাম ধর্মের দুটি প্রধান উৎসব—ঈদুল ফিতর ও ঈদুল আজহা—আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। রাজ্যের মুসলিম সংগঠনগুলো এই পদক্ষেপকে ক্যালিফোর্নিয়ার প্রায় ১০ লাখ মুসলিম জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে স্বাগত জানিয়েছে।

সূত্রঃ ফক্স নিউজ

এম.কে

আরো পড়ুন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে ছুরির তাণ্ডবঃ দুইজনকে হামলার পর পুলিশের গুলিতে নারী নিহত

যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে মুসল্লিদের জন্য অজুর নতুন ব্যবস্থা, বছর শেষেই চালু হচ্ছে প্রকল্প

নিউজ ডেস্ক

ট্রাম্পের অভিবাসননীতির সমর্থক ব্রিটিশ মাইলো ইয়াননোপোলোসকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক