TV3 BANGLA
বাংলাদেশ

আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ গ্রেপ্তার

আয়নাঘরের হোতা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার রাত ১২টার দিকে ঢাকার বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি সূত্র আমার দেশকে এ বিষয়টি জানিয়েছে।

ডিবি জানায়, খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ডিজিএফআইয়ে সাবেক এই ডিজির আয়নাঘরের হোতা বলে পরিচিতি রয়েছে। এ ছাড়াও সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ আছে।

বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি জানিয়েছে।

এম.কে

আরো পড়ুন

সাবেক এমপি ইফতিকার উদ্দিন পিন্টু কারাগারে মারা যাননিঃ কারা অধিদপ্তর

দুই মাস পর ভারতীয়দের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবেঃ প্রধান উপদেষ্টা