ইংল্যান্ড ব্যাংক ঘোষণা করেছে, আগামী প্রজন্মের নতুন পাউন্ড নোটে যুক্তরাজ্যের দেশীয় বন্যপ্রাণীর ছবি যুক্ত করা হবে। এর ফলে ইতিহাসের বিশিষ্ট ব্যক্তিত্ব যেমন উইনস্টন চার্চিল ও জেইন অস্টিনের ছবি আর থাকবে না নোটে।
ব্যাংকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছরের একটি জনমত জরিপের ভিত্তিতে। জরিপে প্রায় ৪৪,০০০টি উত্তর থেকে দেখা গেছে, প্রকৃতি বিষয়ক চিত্র সবচেয়ে জনপ্রিয় হিসেবে নির্বাচিত হয়েছে, যেখানে ঐতিহাসিক ব্যক্তিত্ব তৃতীয় স্থানে রয়েছে।
পরিবর্তনটি কিছু বিতর্ক সৃষ্টি করতে পারে বলে জানা যায়। কিছু রাজনীতিবিদ জাতীয় প্রতীক হিসেবে পরিচিত ব্যক্তিত্বদের নোট থেকে সরানোর সমালোচনা করেছেন। তবে ইংল্যান্ড ব্যাংক জানিয়েছে, তারা এমন চিত্র খুঁজছে যা যুক্তরাজ্যকে প্রতিফলিত করবে এবং যা বিভাজন সৃষ্টি করবে না।
জনপ্রিয় নেতা চার্চিলকে এবার স্থান হারাতে হচ্ছে হেজহগ ও ব্যাজারের মতো বন্যপ্রাণী। ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নতুন নোটে দেশীয় বন্যপ্রাণীর ছবি যুক্তের মাধ্যমে জনসাধারণের সঙ্গে সংযোগ স্থাপন এবং দেশের চিত্রকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য যে, পরিবর্তিত ব্যাংক নোটগুলোর জন্য পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু হয়েছে এবং ব্যাংক আশা করছে, নতুন নোট দ্রুত জনগণের ব্যবহারের জন্য আনা হবে।
সূত্রঃ ব্লুমবার্গ
এম.কে

