9.4 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত ইরানের

নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর ইঙ্গিত দিয়েছে ইরান। তবে পারমাণবিক কর্মসূচি, অভ্যন্তরীণ দমন-পীড়ন আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সব মিলিয়ে সংকট এখনো স্পর্শকাতর।

 

সম্প্রতি ওমানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা উভয় পক্ষই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি করতে আগ্রহী। তবে তেহরান জানিয়েছে, হুমকি ও চাপের রাজনীতি বন্ধ না হলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। শিগগিরই আরেক দফা আলোচনা হওয়ার ইঙ্গিত রয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তারা ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে প্রস্তুত।

তেহরান বলছে, এটি সম্পূর্ণ পারমাণবিক আলোচনার অংশ এবং অন্য কোনো ইস্যু আলোচনায় আসবে না। তবে দেশটি স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একটি ‘রেড লাইন’।

অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজগুলোকে ইরানের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। একটি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজে মার্কিন সেনাদের অভিযান উত্তেজনা আরও বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে তেলের বাজারে, দাম এক শতাংশের বেশি বেড়েছে।

অভিযোগ উঠেছে, কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ইরানে অভ্যন্তরীণ দমন-পীড়ন চলছে। ব্যাপক বিক্ষোভের পর হাজারো মানুষ গ্রেফতার হয়েছে এবং বেশ কয়েকজন সংস্কারপন্থি রাজনীতিক আটক হয়েছেন।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

বিমানের নিরাপত্তায় ত্রুটি, পদত্যাগের ঘোষণা বোয়িং সিইওর

চাঁদকে সনাতন হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি

তহবিল ঘটতিঃ রোহিঙ্গাদের খাদ্য ভাউচারের পরিমাণ কমাচ্ছে ডব্লিউএফপি