28.4 C
London
June 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানকে কড়া হুঁশিয়ারি ও স্পেনের অর্থনীতি নিয়ে তীব্র সমালোচনা ট্রাম্পের

হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান আবারও স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে চাপ বা ব্ল্যাকমেইল করতে পারবে না।
হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ইরান “গত বহু দশক ধরে একই ধরনের আচরণ করছে” এবং এবারও তারা হরমুজ প্রণালী বন্ধ করার মাধ্যমে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতি মেনে নেবে না।
ট্রাম্প আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র মন্তব্য করে দাবি করেন, তাদের নৌবাহিনী, বিমানবাহিনী বা কার্যকর নেতৃত্ব কিছুই নেই। তার ভাষায়, “তাদের আসলে কিছুই নেই”, এবং তারা আবারও প্রণালী বন্ধ করার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়া সম্ভব নয়।
অন্যদিকে, ইরান ইস্যুতে আন্তর্জাতিক অবস্থান ও সামরিক নীতির সমালোচনা করায় এবার স্পেন সরকারের ওপরও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, স্পেন অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের অর্থনৈতিক সূচক “খুবই খারাপ”।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ন্যাটো জোটে প্রতিরক্ষা খাতে স্পেনের অবদান যথেষ্ট নয়। তিনি বলেন, দেশটির আর্থিক অবস্থা হতাশাজনক এবং এটি দেখতেও দুঃখ লাগে।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে উত্তেজনার পাশাপাশি ইউরোপীয় মিত্রদের উদ্দেশে এমন মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এম.কে

আরো পড়ুন

নতুন আতঙ্ক অ্যাডিনো ভাইরাস

ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে শেষের দিকে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল

যুদ্ধ শেষে ইসরায়েলের মধ্য দিয়ে তেল-গ্যাস পরিবহণের দাবি নেতানিয়াহুর