6.5 C
London
March 30, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানি দ্বীপ দখলের চেষ্টা করা ‘কালেক্টিভ সুইসাইড’: ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা গোলামরেজা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের একটি দ্বীপ দখলের যেকোনো প্রচেষ্টাকে ‘সম্মিলিত আত্মহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা, যা নতুন করে সংঘাতের আশঙ্কা উসকে দিয়েছে।

 

রোববার (২৯ মার্চ) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা গোলামরেজা মেসবাহি মোগাদাম বলেন, মার্কিন বাহিনীর উচিত ‘প্রাণ’ নিয়ে পালানো। বড় ধরনের ক্ষতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিতে হবে মার্কিন প্রশাসনকে।

তিনি আরও বলেন, অতীতে ইরানের উচিত ছিল হরমুজ প্রণালিকে আরও আগেই একটি কৌশলগত প্রবেশপথ হিসেবে ব্যবহার করা, যাতে ইসলামি প্রজাতন্ত্রের প্রতি শত্রুভাবাপন্ন দেশগুলোর প্রবেশ রোধ করা যায়।

এম.কে

আরো পড়ুন

বেঁচে ফেরাদের বর্ণনায় অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি

খাঁচায় যুদ্ধ করতে প্রস্তুত মেটা ও এক্স বস

মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা ঘোষণা