6.5 C
London
March 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানি ‘স্লিপার সেল’ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যঃ লাইভ সম্প্রচার থামিয়ে দিল ফক্স নিউজ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ইরানি ‘স্লিপার সেল’ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করলে ফক্স নিউজ সরাসরি সম্প্রচার সাময়িকভাবে থামিয়ে তা ব্রেকিং অ্যালার্ট হিসেবে প্রচার করে।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সম্ভাব্য ইরানি গোপন নেটওয়ার্ক বা ‘স্লিপার সেল’ সম্পর্কে তাকে ব্রিফ করা হয়েছে। তিনি দাবি করেন, অনেক লোক সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের “ওপেন বর্ডার” নীতির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

ফক্স নিউজের সিনিয়র হোয়াইট হাউস সংবাদদাতা পিটার ডুসি ট্রাম্পকে প্রশ্ন করেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের ভেতরে কতগুলো ইরানি স্লিপার সেল থাকতে পারে সে বিষয়ে তিনি অবহিত কি না। উত্তরে ট্রাম্প বলেন, তাদের অবস্থান সম্পর্কে কর্তৃপক্ষের ধারণা রয়েছে এবং বেশিরভাগের ওপর নজর রাখা হচ্ছে।

‘স্লিপার সেল’ বলতে এমন গোপন নেটওয়ার্ককে বোঝায় যারা দীর্ঘ সময় সাধারণ মানুষের মতো অবস্থান করে থাকে এবং নির্দিষ্ট নির্দেশনা পেলেই সক্রিয় হয়ে ওঠে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের নেটওয়ার্ক গুপ্তচরবৃত্তি বা সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম “খারাপ প্রেসিডেন্ট” এবং তার সীমান্ত নীতির কারণে অনেক অনুপ্রবেশ ঘটেছে।

তবে ট্রাম্পের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন প্রশ্নও তুলেছে। অনেক দর্শক জানতে চান, যদি কর্তৃপক্ষ সম্ভাব্য স্লিপার সেল সদস্যদের অবস্থান সম্পর্কে অবগত থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন।

এর আগে ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য ইরানি প্রতিশোধমূলক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর একটি সতর্কতা জারি হয়। সেখানে আশঙ্কা করা হয়, সমুদ্র উপকূলের বাইরে অবস্থান করা কোনো নৌযান থেকে ড্রোনের ঝাঁক ব্যবহার করে হামলার চেষ্টা হতে পারে।

এই সতর্কতা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেক ধরনের নিরাপত্তা ইস্যু সামনে আসছে এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভেতরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে এ মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়ে আলোচনাকে আরও তীব্র করতে পারে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

ইসরায়েল বা হামাস নয়, ফিলিস্তিনিরাই নিয়ন্ত্রণ করবে গাজা: জোসেপ বোরেল

নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় ৪ শিক্ষাবৃত্তি, একাডেমিক রেকর্ড থাকলে আবেদন

প্রতিবেশী দেশে আর হামলা করবে না ইরানঃ প্রেসিডেন্ট