29.6 C
London
July 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পদক্ষেপের বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

চার দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এ লক্ষ্য অর্জনে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর কথা ঘোষণা করে।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

নেদারল্যান্ডসের স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করায় বেড়েছে পড়াশোনার মানঃ গবেষণা

প্রথম মিশনেই বাজিমাত, ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজের সফল সমুদ্রযাত্রা

রুশ নাগরিকদের কানাডা ভ্রমণ না করার পরামর্শ