9.4 C
London
February 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের বিজয়ের খবরে হৃদরোগে আক্রান্ত রেজা পাহলভি, হাসপাতালে ভর্তি

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণা এবং ইরানি জনগণের বিজয় উদযাপনের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ইরানের সাবেক রাজপরিবারের সদস্য রেজা পাহলভি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই প্রাক্তন রাজপুত্র বর্তমানে ওয়াশিংটনের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার কন্যা।

রেজা পাহলভির পরিবার সূত্রে জানা গেছে, যুদ্ধবিরতির ঘোষণা এবং ইরানের জনগণের বিপুল উদযাপনের সংবাদ প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইরানজুড়ে বিজয়ের উল্লাস, ইনকিলাব স্কয়ারে লাখো মানুষের জমায়েত এবং সামরিক বাহিনীর প্রশংসা—এসব খবর তার জন্য ছিল চরম মানসিক ধাক্কা। বিশেষ করে, দীর্ঘদিন ধরে ইরানে রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে আসা রেজা পাহলভির জন্য এই যুদ্ধবিরতি এবং সরকারের বিজয় ছিল একপ্রকার ব্যক্তিগত ও রাজনৈতিক পরাজয়ের বার্তা।

উল্লেখ্য, ইরানের বর্তমান শাসনব্যবস্থার অন্যতম বিরোধী মুখ হিসেবে পশ্চিমা দুনিয়ায় পরিচিত রেজা পাহলভি। তিনি দীর্ঘদিন ধরেই ইরানে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তবে ইরানিদের ব্যাপক প্রতিরোধ, জনগণের ঐক্য এবং ইসলামি প্রজাতন্ত্রের জনপ্রিয়তা তার সে স্বপ্নকে কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইরানের অনেক নাগরিক একে “অসুস্থ রাজনীতির প্রতীকী পরিণতি” বলে মন্তব্য করেছেন।

এম.কে
২৬ জুন ২০২৫

আরো পড়ুন

ইসরায়েল বা হামাস নয়, ফিলিস্তিনিরাই নিয়ন্ত্রণ করবে গাজা: জোসেপ বোরেল

নিউজ ডেস্ক

দুবাই টুরিস্ট ভিসা নিয়ে ভিক্ষাবৃত্তি

কেমব্রিজ সেন্ট্রাল মসজিদঃ পরিবেশবান্ধব ইসলামী স্থাপত্যের আদর্শ নমুনা