13.5 C
London
March 9, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের হাইপারসনিক মিসাইল ও ড্রোন হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের গুঞ্জন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি সূত্রের দাবি, অভিযানে একটি হাইপারসনিক মিসাইল এবং সাতটি ড্রোন ব্যবহার করা হয়।
ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ কিছু সূত্র বলছে, হামলাটি ছিল পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক অভিযান। তাদের দাবি অনুযায়ী, হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপ সৃষ্টি করা এবং সাম্প্রতিক সংঘাতের জবাব দেওয়া। এই দাবি অনুযায়ী, ড্রোন ও ক্ষেপণাস্ত্র একযোগে ব্যবহার করে হামলাটি পরিচালনা করা হয়।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু আঞ্চলিক সূত্রে দাবি করা হচ্ছে, এই ঘটনায় নেতানিয়াহুর ভাই ইডো নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি সরকার বা কোনো আন্তর্জাতিক নির্ভরযোগ্য সূত্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। ফলে নিহতের দাবিটি এখনও যাচাই করা সম্ভব হয়নি।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হয়ে থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে।
ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বৃদ্ধি পাচ্ছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে সরাসরি ও পরোক্ষ হামলার অভিযোগ করছে। সাম্প্রতিক এই ঘটনার দাবি ও পাল্টা দাবির ফলে আঞ্চলিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

আন্দোলনের নেপথ্যনায়কদের বিশ্বমঞ্চে চিনিয়ে দিলেন ড. ইউনূস

একযোগে চাকুরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের

মহাকাশে প্রস্রাব ও ঘামকে খাবার পানিতে পুনর্ব্যবহার