9.7 C
London
February 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’: মার্কিন সিনেটর

ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি।

 

এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলা কংগ্রেস অনুমোদিত নয়। এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। তিনি আরও বলেন, ট্রাম্পের অবৈধ কর্মকাণ্ড একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি।

মার্কি আরও বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকি অতি আসন্ন উল্লেখ করে তা অতিরঞ্জিত করে দেখিয়েছেন। এমনকি গত জুনে তার অবৈধ ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ‘বিধ্বস্ত’ করা হয়েছে বলে দাবি করার পরও ইরানের হুমকি আসন্ন—এটা বলেই যাচ্ছেন ট্রাম্প।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

পুরাতন কাপড় ও জুতা মেরামতের জন্য ভর্তুকি দিবে ফ্রান্স সরকার

বিবাহবহির্ভুত সন্তান জন্মদানে ইউরোপের শীর্ষে রয়েছে ফ্রান্স

পররাষ্ট্রমন্ত্রীর কারণেই কি ঘর পুড়ল প্রধানমন্ত্রীর