TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলের আরব জনগোষ্ঠীকে নিশানা করা হচ্ছেঃ আইজেনকোট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার মিত্রদের বিরুদ্ধে দেশটির আরব নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট।

তিনি বলেছেন, ইসরায়েলের আরব নাগরিকরা দেশটির অবিচ্ছেদ্য অংশ। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একটি পুরো জনগোষ্ঠীকে প্রান্তিক করে রাখা কিংবা তাদের সবাইকে একসঙ্গে নেতিবাচকভাবে উপস্থাপনের প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।

আইজেনকোটের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী শুধু তার সমর্থকদের নন, বরং দেশটির সব নাগরিকের প্রতিনিধিত্ব করেন। যারা তার রাজনৈতিক বিরোধিতা করেন, তারাও প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্বের আওতাভুক্ত।

তিনি আরও বলেন, রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে নিশানা করা গণতন্ত্র ও সমতার মৌলিক নীতির পরিপন্থী।

ইসরায়েলের আরব জনগোষ্ঠীকে রাজনৈতিক বিতর্কের লক্ষ্যবস্তু বানানোর প্রচেষ্টার নিন্দা জানিয়ে আইজেনকোট বলেন, নাগরিকদের পরিচয়ের ভিত্তিতে বিভাজন সৃষ্টি না করে সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।

সূত্রঃ আলজাজিরা

এমকে

আরো পড়ুন

৩ দেশের ধর্মীয় সংখ্যালঘুদের আশ্রয় দেবে ভারত

ট্রাম্পের গাজা খালির প্রস্তাব ‘পুরোপুরি খারিজ’ করলেন জার্মান চ্যান্সেলর

পাকিস্তানের বিরুদ্ধে অভিযান পরিচালনায় অস্বীকৃতির জেরে ভারতীয় জেনারেল বরখাস্ত