13.1 C
London
May 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইসরায়েলে বিমান চলাচল বন্ধ করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

যুদ্ধের মধ্যে ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যের সরকারি বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ। ফ্লাইট বাতিল নিয়ে সংস্থাটি জানায়, আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র ইসরায়েলি গণমাধ্যমকে এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, এ ঘোষণা তাদের সেবাগ্রহীতাদের নিশ্চিন্ত করবে কারণ সেবাগ্রহীতারা এ বিষয়ে নানা প্রশ্ন করে আসছিলেন।

এদিকে জার্মান এয়ারলাইন্স লুফথানসাও জানায়, গাজা ও লেবাননে ইসরায়েলের যুদ্ধের মধ্যে তারা তেলআবিবে সব ফ্লাইট স্থগিত করছে, যা আগামী ১০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

জানা যায়, চলতি সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। ইসরাইলের বিরামহীন হামলা ও শীর্ষ নেতাদের হত্যার জবাবে ইসরায়েলেও হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে গাজায় আবারও যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার ১১তম সফর।

সূত্রঃ আল জাজিরা

এম.কে
২৭ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ব্রিটেনের লাল তলিকায় বাংলাদেশসহ বিশ্বের ৫৯টি দেশ

ফ্যাট ডাক রেস্তোরাঁর বিরুদ্ধে তাদের পেস্ট্রি শেফের মামলা

সংবাদপত্রে ভিন রাষ্ট্রের মালিকানা নিষিদ্ধ করবে যুক্তরাজ্য