8.5 C
London
March 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

এবার এমপি পদ থেকেও টিউলিপের পদত্যাগ দাবি, পিটিশন দাখিল

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মন্ত্রিত্ব থেকে সরে আসার পর, এবার তার এমপি পদ থেকেও পদত্যাগের দাবি উঠেছে।

রোববার ( ২৬ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। সাবেক এই মন্ত্রীর দুর্নীতির বিবরণ নিয়ে লিফলেট বিতরণ করছে দলটির নেতাকর্মীরা। আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। বিভিন্ন জায়গায় টিউলিপের বিরুদ্ধে চলছে জনসংযোগ।

ক্যামডেনের জ্যেষ্ঠে কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস এ ইস্যুতে বলেন, টিউলিপকে দেখে সহজ সরল মনে হলেও, বাস্তবে এর ঠিক বিপরীত। কেননা সাড়ে ৩ বিলিয়ন পাউন্ড আর্থিক নয়-ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এর আগে, টিউলিপ সিদ্দিক গত ১৪ জানুয়ারি ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর ঠিক ২৬ দিন আগে ডেইলি মেইলে তার বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের দুর্নীতির তদন্তের খবর প্রকাশিত হয়। সাবেক এই দুর্নীতিবিরোধী মন্ত্রী লেবার পার্টির প্রধান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু। তার বিরুদ্ধে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ রয়েছে।

তবে টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে নিজেকে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান, টিউলিপ সিদ্দিক তার কাছে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জনগণকে ‘ভুল তথ্য’ দিয়েছিলেন। টিউলিপ দাবি করেছিলেন, তাকে লন্ডনের কিংস ক্রসে কোনো ফ্ল্যাট তাকে উপহার হিসেবে দেওয়া হয়নি।

সূত্রঃ ডেইলি মেইল

এম.কে
২৬ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

রমজানে সূর্যাস্তের পর প্রাণ ফিরে পায় পূর্ব লন্ডনের যে রাস্তা

দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্তের অংশ হিসেবে এক নারীকে গ্রেপ্তার

বজ্রঝড়ে বিপর্যস্ত হতে পারে ইংল্যান্ড, জীবনহানির আশঙ্কায় মেট অফিসের সতর্কবার্তা