17.2 C
London
June 9, 2026
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

এ বছর অর্ধেক সরবরাহ করতে পারবে ফাইজার

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা এখন মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই এই অনুমোদন হয়ে যাবে।

কিন্তু বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর তারা যত সংখ্যক টিকা সরবরাহের পরিকল্পনা করেছিল, তার অর্ধেক দিতে পারবে। সরবরাহ ব্যবস্থায় হওয়া সংকটের কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ২০২১ সালের মধ্যে ফাইজার করোনা টিকার ১০০ কোটি ডোজ সরবরাহ করতে পারবে বলে জানিয়েছিল। এখনো তারা এই সরবরাহের বিষয়ে আত্মবিশ্বাসী। তবে চলতি বছর তারা যে ১০ কোটি টিকা সরবরাহের কথা বলেছিল, তা তারা পারবে না। সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া সংকটের কারণে চলতি বছরের শেষ নাগাদ তারা ৫ কোটি করোনা টিকা বিশ্বব্যাপী সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে।

নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, ফাইজারের মুখপাত্র জানিয়েছেন, টিকা তৈরির কাঁচামালের সরবরাহ পেতে অনুমিত সময়ের বেশি ব্যয় হচ্ছে। এ ছাড়া ক্লিনিক্যাল ট্রায়ালের ফল আসতেও দেরি হয়েছিল।

যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ এখন করোনার টিকার জন্য অপেক্ষা করে আছে। এ ক্ষেত্রে প্রথম সুখবরটি দিয়েছিল ফাইজার ও বায়োএনটেক। যুক্তরাজ্য ২ ডিসেম্বর ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে, যা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর। যুক্তরাষ্ট্রে এটি এফডিএর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

৪ ডিসেম্বর ২০২০
নিউজ ডেস্ক

আরো পড়ুন

What does Budget 2021 mean for the housing market?

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত অন্তত ২০

উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত, দেশজুড়ে কঠোর লকডাউন