TV3 BANGLA
আন্তর্জাতিক

ঐশ্বরিক শক্তিতে উড়তে পারবেন দাবিঃ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন ভারতীয় পুরোহিত

ভারতের অন্ধ্র প্রদেশে ঐশ্বরিক শক্তির মাধ্যমে আকাশে উড়তে সক্ষম হওয়ার দাবি করতে গিয়ে এক পুরোহিতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪৯ বছর বয়সী ওই পুরোহিত নিজের অনুসারীদের সামনে অলৌকিক ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করতে গিয়ে পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয় সূত্রের তথ্যমতে, পুরোহিত দাবি করেছিলেন যে, তিনি দেবতার আশীর্বাদে আকাশে উড়তে পারবেন। সেই দাবি প্রমাণ করতে তিনি অনুসারীদের নিয়ে একটি পাহাড়ের চূড়ায় যান। সেখানে তিনি ‘জাম্বা মালায়া’ নামে এক দেবতার উদ্দেশ্যে বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

 

আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পাহাড়ের কিনারায় এগিয়ে যান এবং উপস্থিত অনুসারীদের জানান, দেবতার আশীর্বাদে তিনি নিরাপদে আকাশে উড়তে সক্ষম হবেন।

তবে বাস্তবে ঘটনার পরিণতি ছিল সম্পূর্ণ ভিন্ন। পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সরাসরি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে অন্ধবিশ্বাসের ভয়াবহ পরিণতি হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামাল আইস এজেন্টরা

ভারতকে ভেঙে একাধিক দেশ গঠনের প্রস্তাব অস্ট্রিয়ার অর্থনীতিবিদের

পদার্থে নোবেল পেলেন যে ৩ জন