12.2 C
London
June 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

কর্মকর্তা-কর্মচারীদের ফুল নিলেন না শিক্ষামন্ত্রী ড. মিলন

দায়িত্ব গ্রহণের পর শুভেচ্ছা জানাতে আসা কর্মচারীদের কাছ থেকে ফুল নেননি শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার দুপুরে সচিবালয়ের ৬ নং ভবনের নীচেই গাড়ী থেকে নামার পরপরই তাকে ফুল দিতে গেলে তিনি তা ফিরিয়ে দেন।

এসময় তিনি বলেন, আমাদের সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা বাড়াতে হবে। এডুকেশন মিনিস্ট্রি ইজ জাস্ট নট এ মিনিস্ট্রি। ইটস এ ফাইন্ডেশন মিনিস্ট্রি। এটিই সেই মিনিস্ট্রি যেখান থেকে একটি খাটি সোনার দেশ জন্মগ্রহণ করবে। অতএব ইটস এ সিরিয়াস মিনিস্ট্রি। উই মাস্ট টেক এ সিরিয়াস ইনিশিয়েটিভ ইন দিস মিনিস্ট্রি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ সরকারের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে গতকাল মঙ্গলবার মন্ত্রীর শপথ নেয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, অপেক্ষা করুন, চমক দেখবেন।

এম.কে

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারকে ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

সিলেট মহানগর বিএনপি সেক্রেটারিকে আ.লীগের নেতা আনোয়ারুজ্জামানের কল

দুর্নীতির শঙ্কায় টিউলিপের চাচিকে নাগরিকত্ব দেয়নি মাল্টা