10.6 C
London
October 18, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

কানাডার সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী ঘটনাঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু হতাহত

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং বিপুলসংখ্যক আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তবে ঠিক কী ধরনের দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।

রোববার (১৮ অক্টোবর) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে এ তথ্য জানা গিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েইনরাইটের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আহতদের চিকিৎসা দিতে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আহতদের প্রায় ১৮০ কিলোমিটার দূরের এডমন্টন শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

এডমন্টনের রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের চিকিৎসক ওয়ারেন থিরস্ক বলেন, বিপুলসংখ্যক আহত রোগীর চাপ সামলানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এদিকে, ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় আগুন দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এবং উদ্ধার তৎপরতা আরও কঠিন হয়ে উঠতে পারে বলে পরিস্থিতির গুরুত্ব বেড়েছে।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। তবে দুর্ঘটনার কারণ, হতাহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা এবং আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষের সমন্বয়ে পরিচালিত উদ্ধার তৎপরতা তদারকি করছেন।

এ ঘটনার প্রভাব পড়েছে আলবার্টার রাজনৈতিক কর্মসূচিতেও। সোমবার প্রদেশটির স্বাধীনতাপন্থি একটি প্রক্রিয়া নিয়ে গণভোট হওয়ার কথা রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণে শনিবার দুটি কেন্দ্রে আগাম ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ এপি

এমকে

আরো পড়ুন

মক্কায় প্রদর্শিত তৃতীয় হিজরির বিরল কোরআনের পাণ্ডুলিপি

সমৃদ্ধি বাড়াতে পারে উন্নত অভিবাসন নীতিঃ বিশ্বব্যাংক

এই লড়াইয়ে ইরানের কাছে যেভাবে হেরে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক