3.7 C
London
February 3, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

কুখ্যাত এপস্টেইন ফাইলে হাসিনার নাম, গোপন সমঝোতার চাঞ্চল্যকর তথ্য

আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী ও মানবপাচারকারী জেফরি এপস্টাইনের সম্প্রতি প্রকাশিত ‘গোপন ফাইল’ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। মার্কিন বিচার বিভাগ কর্তৃক অবমুক্ত করা প্রায় ৩০ লাখ পৃষ্ঠার এই নথিতে নাম এসেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নথিতে ফ্যাসিস্ট হাসিনার সাথে এপস্টাইন চক্রের এক রহস্যময় ‘গোপন সমঝোতা’ ও ধোঁয়াশাপূর্ণ সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রকাশিত নথির তথ্যমতে, ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর খুনি হাসিনা যখন ঢাকা-লন্ডন-নিউ ইয়র্ক সফরে ছিলেন, ঠিক সেই সময়েই এপস্টাইন নেটওয়ার্কের সাথে তার এক বিশেষ যোগাযোগের সূত্রপাত হয়। এপস্টাইনের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী লেসলি গ্রফকে পাঠানো একটি ইমেইলে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী নরওয়ের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বোর্জ ব্রেন্ডের নেতৃত্বাধীন একটি দলের মাধ্যমে একটি ‘অপ্রকাশিত বিষয়ে’ সমঝোতায় পৌঁছেছেন।

রেকর্ডে ‘bilat’ (দ্বিপাক্ষিক) শব্দের ব্যবহার ইঙ্গিত দেয় যে, পর্দার অন্তরালে অত্যন্ত গোপনীয় কোনো বৈঠক বা চুক্তি সম্পন্ন হয়েছিল। আশ্চর্যজনক বিষয় হলো, সেই সময়ে সরকারি সফরে থাকা হাসিনার পক্ষ থেকে নরওয়ের সাথে এমন কোনো চুক্তির কথা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এমনকি টাইম ল্যাপস নিউজ পোর্টালসহ কোনো দাপ্তরিক নথিতেও এর হদিস মেলেনি।

ফলে প্রশ্ন উঠেছে, একজন আন্তর্জাতিক অপরাধী ও মানবপাচারকারীর সহকারীর কাছে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর গোপন সমঝোতার খবর কেন এবং কীভাবে পৌঁছালো?

নথিগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, এপস্টাইন ও তার সহযোগীরা বাংলাদেশকে তাদের স্বার্থসিদ্ধির চারণভূমি বানাতে চেয়েছিল। বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য খাতের আড়ালে বড় ধরনের বিনিয়োগের নামে অর্থ পাচার বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে খতিয়ে দেখার অবকাশ রয়েছে।

এপস্টাইনের ফাইলে আইসিডিডিআর,বি-কে ‘বিনিয়োগের উত্তম জায়গা’ হিসেবে অভিহিত করা হয়েছে। ২০১৪ সালের একটি মেইলে প্রোবায়োটিক প্রকল্পে ১০ বছরের জন্য ৫ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেখা যায়, যেখানে ৩ শতাংশ নিশ্চিত মুনাফার কথা উল্লেখ ছিল। স্বয়ং এপস্টাইন একটি আইমেসেজ সংলাপে স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশে কলেরা সংক্রান্ত একটি উদ্যোগ নিয়েছিলেন, যা পরবর্তীতে ‘চরম বিশৃঙ্খলা’ ও আর্থিক ক্ষতির মধ্য দিয়ে ব্যর্থ হয়।

এপস্টাইনের নথিতে বাংলাদেশের নামকরা এনজিও ‘ব্র্যাক’ এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ওয়েস্ট কনসার্ন’-এর নামও পাওয়া গেছে। কার্বন ক্রেডিট ট্রেডিং এবং জলবায়ু অভিবাসীদের তথ্য সংগ্রহের নামে এপস্টাইন চক্র বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়েছিল।

এপস্টাইনের ম্যাসাজ পার্লার ও বাসভবনে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দেওয়ার তথ্যও এসেছে নথিতে। মামলার অন্যতম সাক্ষী আলফ্রেডো রদ্রিগেজ জানিয়েছেন, এপস্টাইনের ব্যক্তিগত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশি দম্পতি’ নিয়োজিত ছিলেন। যদিও তাদের প্রকৃত পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে, তবে এই অন্ধকার সাম্রাজ্যে বাংলাদেশি যোগসূত্র থাকার বিষয়টি এখন স্পষ্ট।

নথিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামও এসেছে, তবে তা নেতিবাচক কোনো প্রসঙ্গে নয়। বরং বিখ্যাত কার্টুন সিরিজ ‘দ্য সিম্পসনস’-এ তার উপস্থিতি এবং কার্টুনিস্ট ম্যাট গ্রোনিং-এর সাথে পরিচয়ের বিষয়টি সেখানে উঠে এসেছে। এছাড়া রাজনৈতিক অনুদান তালিকায় ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর নাম থাকলেও তার সাথে এপস্টাইনের সরাসরি কোনো সম্পর্কের প্রমাণ মেলেনি।

বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার শাসনামলে বিদেশি লবিস্ট নিয়োগ এবং অন্ধকার জগতের প্রভাবশালীদের সাথে সখ্যের যে অভিযোগ দীর্ঘদিনের, এপস্টাইন ফাইল তার একটি ক্ষুদ্র অংশ মাত্র। খুনি হাসিনার এই তথাকথিত ‘গোপন সমঝোতা’র স্বরূপ উন্মোচন এখন সময়ের দাবি।

সূত্রঃ বাংলা স্ট্রিম/ ঢাকা প্রেস

এম.কে

আরো পড়ুন

ঢাকায় অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

এক সপ্তাহের মধ্যে কার্যকর হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি আইন

মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৫

অনলাইন ডেস্ক