13 C
London
October 24, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৫

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজন হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে সাবেক এক সংসদ সদস্যের (এমপি) বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক তরুণের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। গ্রেপ্তার পাঁচজনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, চাঁদা দাবিকারী ওই ব্যক্তির নাম রিয়াদ। এর আগে ১৭ জুলাই তিনিসহ কয়েকজন সাবেক এক এমপির বাড়িতে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।

এম.কে
২৬ জুলাই ২০২৫

আরো পড়ুন

মোংলায় ১০০ মেগাওয়াটের ছোট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চীনের প্রস্তাব

বাংলাদেশি বংশোদ্ভূত শাবিপ্রবির প্রাক্তন ছাত্রের উদ্ভাবনঃ মাত্র ১০ মিনিটে ক্যানসার শনাক্তের যুগান্তকারী অর্জন

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর