TV3 BANGLA
বাংলাদেশ

গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাত সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক।

তিনি জানান, রাত পৌনে ১০টায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা বলা যাচ্ছে না। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।

এম.কে
১১ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

জিয়াউল আহসানের জমি-ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইলিয়াস আলী গুমের ঘটনায় বিস্ফোরক জবানবন্দিঃ ট্রাইব্যুনালে নিরাপত্তা চাইলেন সেনাসদস্য ইমরুল

‘শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন, সুযোগ নেই বাইরে যাওয়ার’