12.2 C
London
June 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

চলে গেলেন চিত্রনায়ক ফারুক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হবে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। তিনি বলেন, জানাজা ও দাফন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় আজ সকাল ১০টায় চিকিৎসাধীন মারা যান বর্ষীয়ান এ অভিনেতা ।
জলছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন নায়ক ফারুক। প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে বলে খ্যাত কবরী। তার প্রথম ছবির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা।
তিনি প্রায় ১০০+ সিনেমায় অভিনয় করেছেন। তার বেশিরভাগ সিনেমাই দর্শকদের হৃদয় জয় করতে পেরেছিল।

আরো পড়ুন

ভারতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলা উচিতঃ হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী কুয়েত

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ান ব্যাংক