14.6 C
London
September 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

চীনা যুদ্ধবিমান দিয়ে ভারতের দুটি জঙ্গি বিমান ভূপাতিত করে পাকিস্তানঃ মার্কিন কর্মকর্তা

ভারত ও পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান ভারতীয় অন্তত দুটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা এই তথ্য জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি, পাকিস্তান তাদের চীনা নির্মিত জেএফ-১০ যুদ্ধবিমান থেকে আকাশে থাকা ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।

আরেক মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তানের গুলি করে ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফরাসি নির্মিত রাফাল।

তবে দিল্লি এখনও কোনও যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি। বরং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সফলভাবে পাকিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসবাদী অবকাঠামোতে’ হামলা চালিয়েছে।

এদিকে ফ্রান্সে ছুটির দিনে থাকায় রাফাল নির্মাতা দাসো অ্যাভিয়েশন ও মেটিওর ক্ষেপণাস্ত্র নির্মাতা কনসোর্টিয়ামের (এমবিডিএ) পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সূত্রঃ রয়টার্স

এম.কে
০৯ মে ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্য সিরিয়ায় শরণার্থীদের ফেরার প্রক্রিয়া সহজতর করতে চায়ঃ ইমিগ্রেশন মন্ত্রী

গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান ট্রাম্প

‘এআইয়ের অপব্যবহারে বিলিয়ন মানুষের মৃত্যু হতে পারে’—সরকারি নজরদারির দাবি বিল গেটসের