TV3 BANGLA
A photo taken on March 31, 2023 in Manta, near Turin, shows a computer screen with the home page of the artificial intelligence OpenAI web site, displaying its chatGPT robot. - Italy's privacy watchdog said on March it had blocked the controversial robot ChatGPT, saying the artificial intelligence app did not respect user data and could not verify users' age. (Photo by Marco BERTORELLO / AFP) (Photo by MARCO BERTORELLO/AFP via Getty Images)
আন্তর্জাতিক

চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চ্যাটজিপিটি নিষিদ্ধ করল ইতালি। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে ইতালি এমন সিদ্ধান্ত নিলো।
শুক্রবার দেশটির প্রাইভেসি ওয়াচডগ জানায়, ব্যবহারকারীর বয়স যাচাই করতে না পারা এবং তাদের তথ্যের মর্যাদা না বোঝার কারণে অ্যাপটিকে ব্লক করে দেওয়া হয়েছে।
দেশটির তথ্য-সুরক্ষা কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে বৃটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন স্টার্ট-আপ ওপেনএআই’র তৈরি এবং মাইক্রোসফ্ট সমর্থিত চ্যাটজিপিটি নিয়ে গোপনীয়তার উদ্বেগ রয়েছে। তারা ওপেনএআই নিষিদ্ধ এবং তদন্ত কাজ শুরু করেছে।
তারা জানায়, গত ২০ মার্চ অ্যাপটি ব্যবহারকারীর কথোপকথন এবং অর্থ প্রদানের তথ্য জড়িত একটি ডেটা লঙ্ঘনের অভিজ্ঞতা পেয়েছে।
তবে অ্যাপটিকে প্রশিক্ষিত করে তোলার উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্যের ব্যাপক সংগ্রহ এবং সংরক্ষণের অধিকার দেওয়ার কোনো আইনি ভিত্তি নেই বলেও জানায় দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।
অ্যাপটি ব্যবহারকারীদের বয়স যাচাই করতে পারে না, তাই অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও তাদের জন্য অনুপযুক্ত উত্তর প্রদর্শন করে। এ ধরনের উদ্বেগ মোকাবিলায় চ্যাটজিপিটির প্রস্তুতকারী কোম্পানিকে ২০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় ২০ মিলিয়ন ইউরো কিংবা বার্ষিক রাজস্বের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে বলেও জানিয়েছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

আরো পড়ুন

ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে ক্যামেরনের পরামর্শ

ধসের দ্বারপ্রান্তে ইসরায়েলের সামরিক বাহিনী, সেনাপ্রধানের জরুরি সতর্কবার্তা

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ পাকিস্তান প্রধানমন্ত্রীর