16 C
London
August 24, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জাপান–আইএমএফ স্কলারশিপে বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) কর্মকর্তাদের জন্য জাপান–আইএমএফ স্কলারশিপ প্রোগ্রাম ফর এশিয়া (জেআইএসপিএ) মাস্টার্স ট্র্যাক ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষে আবেদন করার সুযোগ রয়েছে। এ বৃত্তির আওতায় জাপানের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্সে পড়াশোনা করা যাবে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬।

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কর্মজীবনে আর্থিক, বাণিজ্যিক, ব্যাংকিং অথবা পরিসংখ্যান-সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।

প্রার্থীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একই সঙ্গে ইংরেজি ভাষায় দক্ষতা এবং ন্যূনতম দুই বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে।

তবে আগে বিদেশ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন—এমন কর্মকর্তারা এই বৃত্তির জন্য যোগ্য বিবেচিত হবেন না।

যোগ্য কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত রেখে আবেদন করতে হবে। উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে জনপ্রশাসন প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালা, ২০২৩ অনুসরণ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

আগ্রহী কর্মকর্তাদের আগামী ২০ অক্টোবর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আইএমএফের জেআইএসপিএ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নোটিশ এবং আইএমএফের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বৃত্তিটির মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জাপানের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। অর্থনীতি, অর্থনীতি-সংশ্লিষ্ট নীতি, বাণিজ্য, ব্যাংকিং ও পরিসংখ্যানের মতো ক্ষেত্রে কাজ করা কর্মকর্তাদের জন্য এটি আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ সুযোগ।

সূত্রঃ আই এম এফ

এম.কে

আরো পড়ুন

ওবায়দুল কাদেরকে ঠাকুরগাঁওয়ের আমন্ত্রণ জানালেন মির্জা ফখরুল

সিলেটে অসময়ে অসহনীয় গরম, মুক্তি কবে

দুই কোটি যাত্রীর হাব হতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দর