4.6 C
London
April 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।

এম.কে
২৬ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

সেন্টমার্টিন নিয়ে নতুন পরিকল্পনা অন্তর্বতীকালীন সরকারের

রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছেঃ মোস্তফা সরয়ার ফারুকী

বাংলাদেশের ভোটার আইডি কার্ডে যুক্ত হতে যাচ্ছে ৩টি ঠিকানা