TV3 BANGLA
বাংলাদেশ

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান জয়ী, দাবি বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমানের জয়ের তথ্য জানানো হয়। পোস্টে সংশ্লিষ্ট ভিডিও থেকে নেওয়া একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। ইসির চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা অব্যাহত রয়েছে।

এম.কে

আরো পড়ুন

সাজা দিয়েও সামলাতে হিমশিম বিএনপি, সিলেট হতে পারে কমিটি বাতিল

এইচআরডব্লিউ থেকে আইন উপদেষ্টাকে চিঠি, ‘শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড নয়’

হাসিনা কতদিন ভারতে থাকবেন- সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তঃ জয়শঙ্কর