17.1 C
London
October 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

দুই মাস পর ভারতীয়দের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু

প্রায় দুই মাস বন্ধ রাখার পর ভারতের দিল্লিতে ভিসা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। গত শুক্রবার সেখানে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু হয়। ইন্ডিয়া টুডের সংবাদ থেকে এ তথ্য জানা গেছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই অগ্রগতি ঘটেছে।

এটিকে সম্পর্ক স্বাভাবিক হওয়ার লক্ষণ হিসেবে মনে করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয়, ‘শিগগিরই’ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে ভারত। ইন্ডিয়া টুডে বাংলাদেশ হাইকমিশনের বরাতে জানায়, গত শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা পরিষেবা শুরু হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে বংলাদেশের সম্পর্ক তলানিতে নামে।

সূত্রঃ ইন্ডিয়া টুডে

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে সমুদ্রে আর থাকবে না নৌযান ‘নজরদারির বাইরে’, ৪ লিও স্যাটেলাইটের পরিকল্পনা

রাশিয়ার ‘গুপ্তচর’ তিমির রহস্যজনক মৃত্যু

বাংলাদেশে পোষা প্রাণীর জন্য শীতাতপনিয়ন্ত্রিত ‘হলিডে হোম’