TV3 BANGLA
বাংলাদেশ

নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা

চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী স্থান পেলেও দলের একাধিক জ্যেষ্ঠ নেতা এতে অন্তর্ভুক্ত হননি। এ নিয়ে দলীয় অঙ্গন ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

 

মন্ত্রিসভায় জায়গা না পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। পাশাপাশি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও নতুন মন্ত্রিসভায় রাখা হয়নি।

দলীয় সূত্র জানায়, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাদ পড়া বাকি নেতারা অতীতে বিএনপি সরকারের সময় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। ফলে অভিজ্ঞ এসব নেতাদের বাইরে রাখার সিদ্ধান্ত নতুন সরকারের কাঠামো ও রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশ্লেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, প্রজন্মগত ভারসাম্য এবং প্রশাসনিক কার্যকারিতা বিবেচনায় রেখেই মন্ত্রিসভা সাজানো হয়েছে। তবে জ্যেষ্ঠ ও পরীক্ষিত নেতাদের বাদ পড়া ভবিষ্যতে দলীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

সূত্রঃ ডেইলি স্টার

এম.কে

আরো পড়ুন

ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

বাংলাদেশ অর্থনীতির গেম চেঞ্জার মাতারবাড়ি