15.3 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

নিউইয়র্কে মসজিদে দুই শিশুকে নিপীড়নের মামলায় বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি মসজিদে দুই বালিকাকে যৌন নির্যাতনের মামলায় সেখানকার ইমাম তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘মসজিদ বিলাল’-এ গত ২১ ও ২৭ এপ্রিল ওই দুই শিশুর ওপর নিপীড়ন চলানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

৬৫ বছর বয়সি বাংলাদেশি তাজুল ইসলাম পরে জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের চারটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শের চারটি অভিযোগ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার চারটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২১ এপ্রিল বিকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তাজুল মসজিদের ভেতরে ১০ বছর বয়সি এক শিশুর গোপন স্থান স্পর্শ করেন। এরপর ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আরেক ১০ বছর বয়সি শিশুর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে।

সেদিনই তাকে গ্রেপ্তার করে নিউইয়র্কের পুলিশ। পরদিন কুইন্স ক্রিমিনাল কোর্ট ২৫ হাজার ডলার বন্ডে জামিন পান তিনি। আদালত তাকে ‘ভুক্তভোগী’ শিশুদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে এমন আরও অভিযোগ থাকলে তা সেক্স ক্রাইম হটলাইন (১-২১২-২৬৭-৭২৭৩) অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭) নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে।

সূত্রঃ ক্রাইম স্টপার ইউএস

এম.কে

আরো পড়ুন

ভারত-পাকিস্তান সংঘাতে বাজিমাত করল তুর্কি ড্রোন

আইনজীবীকে বিচারপতির হুমকি, বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

এখন থেকে হিজাব পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা