15.9 C
London
October 14, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

নিউহ্যামে ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত

৮০ বছর বয়সী এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মেট পুলিশ জানিয়েছে অফিসার, প্যারামেডিক এবং একটি এয়ার অ্যাম্বুলেন্সকে ডাকা হয়েছিল ল্যান্ডসিয়ার অ্যাভিনিউ, নিউহ্যামের একটি ঠিকানায়।

 

পুলিশ বলেছে, ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায় এবং পুলিশ হেফাজতে নেয়া হয়।

 

ধারণা করা হচ্ছে, নিহত বৃদ্ধার সাথে সন্দেহভাজনের পূর্বপরিচয় রয়েছে।

 

বৃদ্ধার পরিবারকে জানানো হয়েছে এবং যথাসময়ে একটি ময়না তদন্তের ব্যবস্থা করা হবে বলে পুলিশ বাহিনী জানিয়েছে।

 

৩ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

মেটপুলিশের সমস্যাগুলো অল্প কিছু সদস্যের কারণে ঘটছে না: ভারপ্রাপ্ত প্রধান

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে ভয়াবহ কারা কেলেঙ্কারিঃ নারী কয়েদির সঙ্গে গোপন সম্পর্ক

ক্রিসমাসে ধর্মঘট করবেন যুক্তরাজ্যের বর্ডার ফোর্সের কর্মীরা

অনলাইন ডেস্ক